- - -

কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা শওকাত আফির দোয়া কামনা

কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা শওকাত আফির দোয়া কামনা

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা শওকাত আফি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন। নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ফারজানা শওকাত আফি এর আগে বিষ্ণুপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে এলাকাবাসীর কাছে তিনি পরিচিত মুখ হিসেবে সুপরিচিত।
তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন। নির্বাচনকে ঘিরে তার সমর্থকরাও আশাবাদ ব্যক্ত করছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই দুটি অভিযান পরিচালিত হয়। ​প্রথম অভিযান (চকপাড়া বিওপি): সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়।​দ্বিতীয় অভিযান (আজমতপুর বিওপি): একই দিন সকাল ০৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় (সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে) অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ​উভয় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Su Mo Tu We Th Fr Sa