[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম

কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম

লক্ষ্মীপুরের কমলনগরে হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী (যাঁরা পূর্বে এমআর টিকা পাননি) শিশুদের লক্ষ্য করে বিশেষ ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

​এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মন্জু, এমওডিসি ডা. সোহেল রানা প্রমুখ।

​জানা যায়, এলাকায় হাম রোগের সংক্রমণ রোধ এবং ঝুঁকিপূর্ণ শিশুদের শতভাগ টিকাদানের আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে যেসব শিশু এখনও হাম-রুবেলার টিকা থেকে বঞ্চিত রয়েছে, তাদেরকে এই ক্যাম্পেইনের মাধ্যমে টিকার আওতায় আনা হচ্ছে।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কার্যক্রমটি সফল করতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন। নির্ধারিত বয়সের কোনো শিশু যেন টিকা পাওয়া থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব শিশুর বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে এবং যারা এখনও হামের টিকা গ্রহণ করেনি, তাদেরকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

​স্থানীয় স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে যে, এই ক্যাচ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে কমলনগরে হামের প্রাদুর্ভাব সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn

“বোয়ালখালীতে বালুর অবৈধ বাণিজ্যের অভিযোগ-বৈধ বালুমহাল নেই, অথচ প্রতিদিন শত শত ট্রাক। চরণদ্বীপ, খরণদ্বীপ ও কধুরখীলে ৩০টির বেশি বালু বিক্রয়কেন্দ্রের অভিযোগ। রাজস্ব, পরিবেশ ও জনদুর্ভোগের দায় কার?