- - -

কবি আরিফ চৌধুরী

Print News

কবি আরিফ চৌধুরী

-জিতেন্দ্র লাল বড়ুয়া

 

আমাদের চারপাশে অনেক মানুষ থাকে। যাদের সাথে আমাদের প্রতিনিয়ত চলতে হয়। চলনে বলনে মনন ও মেধার বিচারে সবমানুষ আবার প্রিয়জন ও প্রিয়মানুষ হয়ে উঠতে পারে না। অনেক বিষয়ের গুণাবলি সম্পন্ন মানবিক মানুষ বা যাদেরকে কাছে পাওয়া যায় চলনে বলনে তৃপ্তি পাওয়া যায় শুধু তাঁরাইতো প্রিয় মানুষ হয়ে উঠতে পারে।

আজ এমন একজন প্রিয় জন সম্পর্কে বলবো। তিনি আমার অত্যন্ত “প্রিয়জন প্রিয়মানুষ” চট্টগ্রাম কবিতা পরিষদ ও মিরসরাই সাহিত্য একাডেমি’র সভাপতি দেশের একজন স্বনামধন্য এবং সুপরিচিত কবি আরিফ চৌধুরী। তিনি একজন সজ্জন ব্যক্তি। পরিচ্ছন্ন মনের অধিকারী কবি আরিফ চৌধুরী সাহিত্য জগতের সকলের একজন অতি পরিচিত মুখ। প্রবীন ব্যক্তিত্ব কবি ও সংগঠক এই মানুষটি শিক্ষা,সংস্কৃতি সাহিত্য জগতের অতি অগ্রসর এলাকা মিরসরাই এর কৃতি সন্তান। মেধা ও মননে তিনি সৃষ্টিশীল জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব।

সাহিত্য জগত এবং প্রকাশনা জগতে একটি অতি পরিচিত মুখ কবি আরিফ চৌধুরী। সেদিন আমাদের একটি সাহিত্য আড্ডায় এসেছিলেন কবি আরিফ চৌধুরী। ফ্রেমে বন্ধী হয়ে গেলাম দু’জনে। অনুষ্ঠান শেষে আমাদের চা আড্ডায় ও কবিতা আড্ডায় সাহিত্য জগত সম্পর্কে তাঁহার কাছ থেকে অনেক অজানা বিষয় জানার সুযোগ হয়েছে।

আমার সাথে কবির আর একটি জায়গায় মিল রয়েছে। তিনি চন্দনাইশের জামাতা আর আমি ও তাই।অনেক অনেক দোয়া রইলো কবির প্রতি। কবি সবসময় প্রাণবন্ত থাকুক। আবার ও কবির প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa