- - -

কপোত খেলাঘর আসর এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

Print News

কপোত খেলাঘর আসর এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

 

জাতীয় শিশু কিশোর সংগঠন “খেলাঘর” অন্যতম শাখা কপোত খেলাঘর আসর এর উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান আসরের সভাপতি ফরিদ আহাম্মদ (বাবু)’র সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক লিপি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসরের সম্মানিত সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, মোঃ মিজানুর রহমান ( ইউনুছ), ভারপ্রাপ্ত সভাপতি মৈত্রী খেলাঘর আসর ও সাবেক সাধারণ সম্পাদক কপোত খেলাঘর আসর। উপস্থিত ছিলেন কপোত খেলাঘর আসরের সহ সভাপতি আরঙ্গজেব শিবলু আলহাজ্ব মোঃ শাহ আলম, রেজাউল করিম (ভুট্টু), শেখ ফয়জুর রব মুন্না, শাহাদাত আলম ডালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সম্মানিত সদস্য আমেনা বেগম, মৈত্রী খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক আয়েশা আক্তার নাজ, সাংগঠনিক সম্পাদক শারমিন আফরোজ ( তনু), সম্মানিত সদস্য মোঃ হারেছ, এম এম আবুল হোসেন, শামসুল আরেফিন, অর্থ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক মিরাজ হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তৃণা ভৌমিক সহসাংস্কৃতিক সম্পাদক, সহ প্রচার সম্পাদক মোঃ শাকিব উদ্দিন ফারজানা আক্তার আশা, সায়মা সুলতানা মিম, আল ফারদিন ইসলাম, তানবিনা আলম মিলি, সাদিয়া ইসলাম, রাহেলা করিম প্রমুখ। অতিথি বৃন্দ আলোচনায় বলেন খেলাঘর শিশুদের মুখে হাসি দেখতে চায়। শিশুরা প্রাণ খুলে হাসবে এবং খেলবে এটাই আজকের আয়োজন এর মূল লক্ষ্য। ভবিষ্যতে এরকম কর্মকান্ড অব্যাহত থাকবে আসরের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ বাবুর তত্ত্বাবধানে প্রায় একশত ভাই বোনকে দুপুরের আহার করানো হয় পবিত্র ঈদুল আযহা কেন্দ্র করে। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে আসরের ভাই-বোনেরা বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa