- - -

ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা

Print News

ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়েছে।নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্কুল কমিটির ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সদ্য নির্বাচিত সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা জানান সাবেক সংসদ সদস্য ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এড. জিয়াউল হক মৃধা, এ সময় স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, স্কুলের সদস্য মো. ফয়সাল আমহেদ দুলাল, স্কুলের অভিভাবক ও শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দিতায় অভিভাবক সদস্য পদে নির্বাচিত হলেন যারা- অহিদুজ্জামান লস্কর (অপু), কামরুজ্জামান সজল, দূলাল চন্দ্র সুত্রধর, মো. মোশাররফ

এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় স্কুলের দাতা পদে সদস্য মো.আইয়ুব খান, সাধারণ শিক্ষক সদস্য জসিম উদ্দিন খান, শেখ মো. ইব্রাহিম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিপু দেব, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাজনীন আক্তার নির্বাচিত হয়েছেন।

সাবেক সাংসদ ও পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. জিয়াউল হক মৃধা বলেন, বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নব নির্বাচিত অভিভাবক সদস্যরা কাজ করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, স্কুল কমিটির নির্বাচনে পদ ও প্রার্থীর সংখ্যা সমান থাকায়, তাদের কে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

উল্লেখ্য, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ছিল ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ।মনোনয়ন পত্র দাখিল করেন – সাধারণ অভিভাবক সদস্য পদে ৫ জন, দাতা সদস্য পদে ১ জন ও সাধারণ শিক্ষক সদস্য পদে ২ জন। পরে ৫ই মে অভিভাবক সদস্য পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেন মো. মামুন মিয়া ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa