- - -

এবারে বিশ্বকাপে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়লেন ওয়ার্নার

Print News

এবারে বিশ্বকাপে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়লেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

সাচিন টেন্ডুলকার ও এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে ডেভিড ওয়ার্নার শুধু ১৯ ইনিংসে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন।

ফুল লেংথ ডেলিভারি করেন হার্দিক পান্ডিয়া সজোরে পান্ডিয়ার ডান পাশ দিয়ে মারলেন ডেভিড ওয়ার্নার। বল গেল সীমানায় চোখের পলকে।ছুঁয়ে ফেললেন ওয়ার্নার ১ হাজার রানের মাইলফলক বিশ্বকাপে।

অসি অপেনার বৈশ্বিক আসরে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েছেন শুধু ১৯ ইনিংসে। রোববার বিশ্বকাপে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ম্যচটিতে নামার আগে ৯৯২ রান ছিল তার নামের পাশে।

টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের নামে ছিল এত দিন এই রেকর্ড। তারা ১ হাজার রানের ঘরে পা রাখেন ২০ ইনিংসে।

ওয়ার্নার ২০১৫ সালের আসরে ৮ ইনিংসে ১ সেঞ্চুরিসহ ৩৪৫ রান করেন তাদের পেছনে ফেলার পথে। পরে ইংল্যান্ডে ২০৯ বিশ্বকাপে তার ব্যাট থেকে আসে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৬৪৭ রান ১০ ইনিংসে ৩টি করে ফিফটি-সেঞ্চুরি।

বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার হাজার রান করা চতুর্থ অস্ট্রেলিয়ান। তার আগে মার্ক ওয়াহ, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট স্পর্শ করেন এই মাইলফলক। ওয়ার্নার ২২তম ক্রিকেটার এই তালিকার।

এইদিকে রোহিত শর্মা ওয়ার্নারের এই রেকর্ড ভাঙার খুব কাছে। ভারতীয় অধিনায়কশুধু ১৭ ইনিংসে ৯৭৮ রান করেছেন বিশ্ব আসরে। শুধু মাত্র ২২ রান করলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তিনি দ্রুততম হাজার রানের মালিক হবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa