
একনজরে কাপ্তাই উপজেলা
অবস্থান ও আয়তন
কাপ্তাই উপজেলার আয়তন ২৫৯ বর্গ কিলোমিটার। চট্টগ্রাম বিভাগের রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার ভৌগোলিক অবস্থান ২২°২১′ হতে ২২°৩৫′ উত্তর অক্ষাংশ এবং ৯২°৫′ হতে ৯২°১৮′ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এই উপজেলার উত্তরে কাউখালী ও রাঙ্গামাটি সদর উপজেলা, পূর্বে বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা, পশ্চিমে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও দক্ষিণে রাজস্থলী উপজেলা।
ইতিহাস
কাপ্তাই উপজেলার নামকরণে ‘কত্থয়’ ও ‘কিয়ং’ শব্দ দু’টির প্রভাব রয়েছে বলে অনেকের ধারণা। কত্থয় অর্থ কোমর আর কিয়ং অর্থ খাল। ১৮৬০ খ্রিস্টাব্দে ‘পার্বত্য চট্টগ্রাম’-কে চট্টগ্রাম জেলা থেকে আলাদা করে নতুন জেলা সৃষ্টি করার পর কাপ্তাই এর চন্দ্রঘোনায় এর সদর দপ্তর স্থাপন করা হয়। । কাপ্তাই থানা সৃষ্টি হয় ১৯৭৬ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৫ সালে। কাপ্তাইকে উপজেলায় রূপান্তরের পূর্ব পর্যন্ত এটি রাঙামাটি পার্বত্য জেলার একটি মহকুমা ছিল। এ উপজেলায় বাঙালিসহ চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, খিয়াং, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া জাতিসত্বার বসবাস রয়েছে।
প্রশাসনিক এলাকা
কাপ্তাই উপজেলায় ৫টি ইউনিয়ন, ১০টি মৌজা, ১৪৮টি গ্রাম রয়েছে।[২] ইউনিয়নগুলো হচ্ছে- কাপ্তাই, চিতমরম, ওয়াগ্গা, রাইখালী ও চন্দ্রঘোনা।[৩]থানা রয়েছে ২ টি (কাপ্তাই ও চন্দ্রঘোনা)। উপজেলা শহর ২টি মৌজা নিয়ে গঠিত। উপজেলা শহরের আয়তন ১২৬.৯১ বর্গ কিমি এবং জনসংখ্যা ৩৭৭২০ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি ২৯৭ জন।
![]()









