- - -

উৎপাদনে ফিরল সিইউএফএল

cufl 1794584669
Print News

উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার দীর্ঘ ২৭ দিন পর ফের উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে কারখানাটিতে পূনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।
তিনি বলেন, সার কারখানা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ দিন বন্ধ ছিল। এক দিন বন্ধ থাকা মানে গড়ে তিন কোটি টাকার প্রডাকশন লস।
তিনি আরও বলেন, বর্তমানে গ্যাস সরবরাহের সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাচ্ছি।
এর আগে, ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। তার আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সংকট কাটিয়ে ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়।
তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে ফের উৎপাদনে গেলেও কিছুদিন পর যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় বন্ধ হয়ে যায় কারখানাটি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa