- - -

উদ্বোধনের অপেক্ষায় রামগড় স্থলবন্দর

Print News

উদ্বোধনের অপেক্ষায় রামগড় স্থলবন্দর

 

 

টেকসই অর্থনীতি গড়তে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে যোগাযোগ দৃঢ় করার লক্ষ্যে ২০১০ সালে স্থলবন্দর ট্রানজিট কার্যক্রম চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এটিই দেশের একমাত্র এবং প্রথম ট্রানজিট বন্দর।
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় নির্মাণের কারনে এর নামকরণ হয় রামগড় স্থলবন্দর।

বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট – ১ এর আওতায় ২০২২ সালের ১০ জানুয়ারীতে এর উন্নয়ন কার্যক্রম শুরু হয় এবং ২০২২ সালের নভেম্বরে কাজটি সম্পন্ন হয়। স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রমের ভূমি অধিগ্রহণে ৭৪ কোটি এবং ভূমি উন্নয়নসহ সকল অবকাঠামো নির্মাণে প্রায় ১২৫ কোটি টাকা ব্যয় হয়। সর্বমোট ব্যয় হয় ১৯৯ কোটি টাকা যা বিশ্ব ব্যাংক অর্থায়ন করেছে।

এ বন্দরটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও জনসাধারণের যাতায়াতের জন্য একটি নতুন অধ্যায় সূচনা করবে এবং এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।

চট্টগ্রাম থেকে রামগড় স্থলবন্দর হয়ে পন্য ট্রানজিটে সরকার নির্দিষ্ট হারে ট্যাক্স পাবে, প্রতিবছর তা ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। বাংলাদেশের বিভিন্ন জেলায় উৎপাদিত শুঁটকি, জামদানী শাড়ী, ইলিশ মাছ, পান-সুপারীর প্রচুর কদর রয়েছে ভারতে এবং তারা এ সকল পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছে। স্থলবন্দরে মালামাল সংরক্ষণ, লোডিং আনলোডিং এবং পরিবহন ব্যবস্থায় এ অঞ্চলের অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
এছাড়াও ভারতের সেভেন সিস্টার্সে উৎপাদিত বিভিন্ন ফল যেমন, আপেল, মাল্টা, আঙ্গুর এবং মসলা যেমন এলাচ, দারুচিনি, লং, তেজপাতা ইত্যাদি কম সময়ে আমদানী করা সম্ভব হবে।

আগামী ১৪ নভেম্বর এ স্থলবন্দরটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa