- - -

ইউসিটিসিতে  মহান মাতৃভাষা দিবস উদযাপন

Print News

ইউসিটিসিতে  মহান মাতৃভাষা দিবস উদযাপন

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসিতে) বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। একুশে ফেব্রুয়ারী সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাস চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। মহান এই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ  ওসমান, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার,রেজিস্ট্রারার জনাব সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর প্রফেসর আব্দুল কাদের তালুকদার,  স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক জনাব এস.এম. শহিদুল আলম এবং ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাএ-ছাএীবৃন্দ ।পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউসিটিসি এবং সিএনসিসি স্পোর্টস ফেস্ট ২০২৫ এর জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়, পুরস্কার বিতরণী শেষ হবার পর কবিতা আবৃত্তি, গান, নাটক ও নৃত্য পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সকলে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa