- - -

আসাম পুলিশ চৌকিতে সহকর্মীর গুলিতে ২ পুলিশের মৃত্যু 

Print News

আসাম পুলিশ চৌকিতে সহকর্মীর গুলিতে ২ পুলিশের মৃত্যু

 

আসামরাজ্যের কামরুপ জেলায় একটি পুলিশ চৌকিতে সহকর্মীর গুলিতে অন্তত ২ পুলিশ কর্মী নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর ) গভীর রাতে বোকো থানার অধীন গামেরিমুরা পুলিশ চৌকিতে এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) আধিকারিকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ফজরুল আলি এবং ইন্দ্রজিৎ বোরা। ইন্দ্রজিৎ বোরা ঘটনার সময় গামেরিমুরা পুলিশ চৌকির ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্বে ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিরঞ্জীব চৌধুরী নামে এক পুলিশ কর্মী তাঁর সার্ভিসের একে ৪৭ রাইফেল দিয়ে গুলি চালিয়েছেন বলে অভিযোগ। তবে কি কারণে এই গুলিচালনার ঘটনা ঘটল তা এখন ও স্পষ্ট নয়। ঘটনায় আরও ২ পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন। তাঁদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  ঘটনার খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ  কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গুলি চালনার পিছনে আসল কারণ এবং পুরো পরিস্থিতির বিবরণ তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa