
আসামের হাইলাকান্দি জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, ১৭ জন আটক
বুধবার (২৩ সেপ্টেম্বর ) মাদক পাচার ও সেবনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেল হাইলাকান্দি জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে প্রকাশ, মাদকদ্রব্যের অবৈধ কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে জেলার একাধিক স্থানে অভিযান চালানো হয়। পৃথক অভিযানে সন্দেহভাজন মোট ১৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন আরও জানান, মাদক বিরোধী এই অভিযান আগামী দিনগুলিতে ও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সর্তক থাকার পাশাপাশি পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়েছে।
![]()









