- - -

আশ বাজারের ১১তম আউটলেট উদ্বোধন

আশ বাজারের ১১তম আউটলেট উদ্বোধন

 

আরও একধাপ এগিয়ে গেল আশবাজার! গত ২২ ফেব্রুয়ারি (রবিবার) উদ্বোধন হয়ে গেল আশ বাজারের ১১ তম আউটলেট “আজওয়াদ শপ”।

নতুন আউটলেটটি চট্টগ্রামের শাহ আমানত রেলওয়ে মার্কেট (সিটি কলেজের পাশে) আইস ফ্যাক্টরী রোড, সদর ঘাট এলাকায় অবস্থিত।

জনসাধারণের দোরগোড়ায় ক্রয়মূল্য ও আমদানি খরচে ভালো মানের পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে
উদ্যোক্তা জনাব আরিফুল ইসলাম এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও আশ বাজারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকগণ খুব সহজে এখানে পণ্যের গায়ের মূল্যের চেয়ে গ্যারান্টেড কম দামে প্রয়োজনীয় পণ্যসমূহ কিনতে পারবেন। এছাড়া গ্রাহকরা আশবাজার ওয়েবসাইটে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজেই ঘরে বসে একইদামে পণ্য পেয়ে যাবেন।

উল্লেখ্য, চলমান অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারির পাশাপাশি চট্টগ্রামের জামালখান, লালখান বাজার, পাঠানিয়া গোদা মোড়, নাসিরাবাদ, অক্সিজেন, রাহাত্তারপুল, ২ নং গেইট আল ফালাহ গলি, চান্দগাঁও আবাসিক বি ব্লক ও আগ্রাবাদ শান্তিবাগে আশবাজারের আউটলেটগুলো ইতোমধ্যে বেশ গ্রাহক সমাদৃত হয়েছে।

সাস্টেইনেবল প্রকল্পের অংশ হিসেবে, পণ্যের মূল দামের সাথে ন্যূনতম চলমান ব্যয় হিসেবে অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ যুক্ত করে খুবই স্বল্পমূল্যে আশ বাজারে পণ্য বিক্রি করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa