- - -

আয়কর মেলার পরিসর বৃদ্ধি পেলে মানুষের মন থেকে আয়কর ভীতি দূর হবে : সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র বিতরণ অনষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য

Print News

আয়কর মেলার পরিসর বৃদ্ধি পেলে মানুষের মন থেকে আয়কর ভীতি দূর হবে : সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র বিতরণ অনষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য

 

আজ ১২ ডিসেম্বর নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজনে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার আয়কর বিভাগ কর্তৃক আয়কর মেলা আয়োজনকে স্বাগত জানানোর পাশাপাশি এ মেলার পরিসর আরো বৃদ্ধি করার অনুরোধ জানান। এসময় তিনি বলেন, মেলার পরিসর বৃদ্ধি পেলে দেশের মানুষের মন থেকে আয়কর ভীতি দূর হবে। আয়কর একটি দেশের উন্নয়ন আগ্রযাত্রার অপরিহার্য অঙ্গ তা দেশের মানুষ বুঝতে পারবে। এতে দেশের স্বার্থে মানুষ স্বাচ্ছন্দে আয়কর দিতে এগিয়ে আসবে।
এসময় চট্টগ্রাম আয়কর বিভাগের অধীনস্থ সিটি কর্পোরেশন ও অন্যান্য পাঁচটি জেলায় ৪ (চার) ক্যাটাগরিতে মোট ৪২ জন করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রত্যেককে একটি সম্মাননা পত্র, একটি ক্রেষ্ট ও একটি আইডি কার্ড প্রদান করা হয়।
এতে জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ এর বিধান অনুযায়ী ২০২২-২০২৩ কর বছরে সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে বাংলাদেশে মোট ৫২৫ জন এবং চট্টগ্রাম আয়কর বিভাগের অধীনস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও অন্যান্য পাঁচটি জেলায় মোট ৪২ জন কর প্রদানকারীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। তার মধ্যে দীর্ঘ মেয়াদে আয়কর প্রদানকারী করদাতা ১২ জন, সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা ১৮ জন, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ৬ জন এবং ৪০ বছর বছরের কম বয়সী তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা ৬ জন।
অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম কাস্টামস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ বিশ্বাস, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি মাহাবুবুল আলম, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।
সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহম্মদ মামুন স্বাগত বক্তব্য রাখেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa