
আদমদীঘির মুরইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মুরইল বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিএনপি, যুবদল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংগঠন, গ্রাম পুলিশসহ রেড ক্রিসেন্ট সোসাইটির নেতা-কর্মীরা এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে উপজেলার মুরইল বাজার, নশরৎপুর ও রাইকালী রোডের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রজননস্থল ধ্বংস, বাসা-বাড়ির আঙিনাসহ আশপাশের জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাজেদুল ইসলাম, জয়েন সেক্রেটারী আলামিন, যুবদল নেতা আজিম উদ্দীন, আলম হোসেন, সাব্বির হোসেন, সোহান আহম্মেদ, গ্রাম পুলিশ রায়হান আলী, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য তৌফিক হাসান, আবিদ হাসান, রিয়াদ হাসান, ওয়ালিদ হোসেন, সিয়াম আহম্মেদ, রিফাত হোসেনসহ- স্থানীয় নেতৃবর্গ এসময় উপস্থিত ছিলেন।
#
![]()









