- - -

আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রণব কুমার বড়ুয়া আর নেই

Print News

আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রণব কুমার বড়ুয়া আর নেই

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া পরলোকগমন করেছেন।
আজ ২৮ এপ্রিল রবিবার সকাল ১০ টা ৫০ মিনিটে তিনি চট্টগ্রামের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেলে নগরীর কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে প্রথম শোকসভা অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ এপ্রিল) রাউজানের আবুরখীল গ্রামে প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa