- - -

অন্ধ্রপ্রদেশে পানীয় জলে ” বিষ” ! অসুস্থ হয়ে হাসপাতালে ৭০, প্রাণ হারালেন ১ জন

Print News

অন্ধ্রপ্রদেশে পানীয় জলে ” বিষ” ! অসুস্থ হয়ে হাসপাতালে ৭০, প্রাণ হারালেন ১ জন

 

এবার অন্ধ্রপ্রদেশে পানীয় জলের আতংক। শ্রীকাকুলাম জেলায় ” বিষাক্ত” পানীয় জল পান করে মৃত্যু হল একজনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত ৭০ জন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জল খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অনেকের শারীরিক অস্বস্তি শুরু হয়। প্রবল পেট ব্যথা, বমি এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। একের পর এক বাড়িতে লোকজন অসুস্থ হয়ে পড়ায় হুলস্থুল পড়ে যায় এলাকায়। এরই মধ্যে একজনের মৃত্যুর খবর আসায় আতংক কয়েক গুন বেড়ে যায়। আক্রান্ত ৭০ জনকে উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পাওয়ার পরপরই শ্রীকাকুলামের জেলা স্বাস্থ্য আধিকারিককে অনিতা এবং স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল দাম্মালা ভিড়ি এলাকায় পৌঁছান। স্বাস্থ্য আধিকারিক জানান, আক্রান্তদের ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানো হচ্ছে যাতে আর কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে ট্যাংকারের মাধ্যমে বাসিন্দাদের কাছে পরিশোধিত পানীয় জল পৌঁছে দিচ্ছে পৌরসভা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসনকে পরিস্থিতির কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa