- - -

অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৮ নারী – পুরুষ আটক

Print News

‎ব্রাহ্মণবাড়ীয়ায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৮ নারী – পুরুষ আটক

 

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের পশ্চিম মেড্ডা আলিয়া মাদ্রাসা মোড়ে একটি বহুতল ভবনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষসহ মোট -৮ জনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।
‎
‎বৃহস্পতিবার ১৬ এপ্রিল  বিকাল ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা আলিয়া মাদ্রাসার পাশের চার রাস্তার মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনের সপ্তম তলায় অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া শহর পুলিশ ফাঁড়ির ১ নং পুলিশ ফাঁড়ির এসআই ওয়াসিম বিল্লাহ।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অত্র এলাকার বহু ফ্ল্যাট বাসা নিয়ে এমন অপকর্মে পরিচালনা করে আসছে। আজ হঠাৎ করে গোপন সংবাদের ভিত্তিতে ভবনের সপ্তম তলায় অনৈতিক কার্যকলাপ চলছিল।
‎
‎অভিযানের সময় সরাইল উপজেলার হাবলি পাড়ার জয় মিয়া, একই এলাকার মাহমুদা বেগম ও কনা আক্তার; সদর উপজেলার নন্দনপুরের পুতুল আক্তার ও বকুল বেগম, নাসিরনগর উপজেলার ঘোষপাড়ার শাকিলা, মাধবপুর উপজেলার টুনি বেগম এবং সরাইলের ভিন্না বাজার এলাকার কখনো আখি, কখনো জান্নাত নামের ছদ্ধ নামধারী কে আটক করা হয়।
‎
‎অভিযান পরিচালনাকারী এসআই ওয়াসিম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa