[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

🙏🌹রাউজান গ্রামের ঐতিহ্যবাহী শান্তিধাম বিহারের সদ্ধর্ম প্রাণ উপাসিকা রত্না বড়ুয়ার প্রয়াণে পুষ্পিত শ্রদ্ধাঞ্জলি ও পূণ্যদান 🙏🎉

” অনিচ্চা বত সাংঙ্খারা “

🙏🌹রাউজান গ্রামের ঐতিহ্যবাহী শান্তিধাম বিহারের সদ্ধর্ম প্রাণ উপাসিকা রত্না বড়ুয়ার প্রয়াণে পুষ্পিত শ্রদ্ধাঞ্জলি ও পূণ্যদান 🙏🎉

 

ঐতিহ্যবাহী রাউজান গ্রামের স্বনামধন্য পরিবারের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মপ্রাণ উপাসক, রাউজান শান্তিধাম বিহার’র বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে উদার ও ত্যাগী দাতা প্রয়াত বাবু হীরা লাল বড়ুয়ার সুযোগ্যা সহধর্মিনী রাউজান শান্তিধাম বিহার’র শ্রদ্ধাবতী উপাসিকা, বিনয়ী, অমায়িক, অতিথি বৎসল, দান-শীল ব্যক্তিত্ব শ্রীমতি রত্না বড়ুয়া আজ ০২ অক্টোবর ‘২৬, শুক্রবার সকাল প্রায় দশ ঘটিকায় আনুমানিক ৭৪ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (অনিচ্চা বত সংখারা।)

মৃত্যু কালে তিনি পারিবারিক আদর্শে আদর্শায়িত অতিজাত দু’জন সুপুত্র, দু’জন সুকন্যা, নাতি নাতনি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, কল্যান মিত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বিকালে তাঁর শবদেহ নন্দনকাননহস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে  সকলের দর্শনার্থে ও শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। আগামীকাল ০৩ অক্টোবর ‘২৬, শনিবার পবিত্র অষ্টমী উপোসথ তিথিতে রাউজান শান্তিধাম বিহার সংলগ্ন গ্রামের বাড়িতে তাঁর অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান সামাজিক ও ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

আমার অতি আপন জ্ঞাতি শ্রদ্ধেয়া কাকীমার প্রয়াণে নিজ, পরিবার, আত্মীয়, স্বজন ও রাউজান শান্তিধাম বিহারের পক্ষ থেকে অন্তিম শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং পূণ্য দানে প্রয়াত কাকীমার পারলৌকিক সুখ ও শান্তি কামনা করছি। সে সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Loading

Facebook
Twitter
LinkedIn