- - -

পশ্চিম ত্রিপুরায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু 

Print News

পশ্চিম ত্রিপুরায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু

 

ভারতের পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেট সংলগ্ন ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম নাগেন্দ্র কুমার(৪২ তম ব্যাটালিয়ন)। তিনি রাজস্থানের দোসোদ এলাকার বাসিন্দা এবং বিএসএফের ৪২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর ) ভোর ৫টা ৪৫ মিনিটে কর্তব্যরত অবস্থায় এই ঘটনা ঘটে। সূত্রের দাবি, নাগেন্দ্র কুমার তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি চালানোর পর গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। তবে কি পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ও বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঘটনার আগে কি ঘটে ছিল এবং এর সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যরত অবস্থায় এক বিএসএফ জওয়ানের এমন মৃত্যুতে সীমান্ত এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa