- - -

তেলেঙ্গানায় গণেশ প্রতিমা বির্সজন দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জন নিহত

তেলেঙ্গানায় গণেশ প্রতিমা বির্সজন দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জন নিহত

 

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে গণেশ প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৪ জনের। আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির ড্রাইভার। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতদের নাম কেতাবথ লাম্বা, যমুনা, কাঠোভথ মানসিংহ ও কেথাবথ বসরাম। গাড়ি চালক অশোকের অবস্থা আশংকাজনক। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন। মৃতরা মেহবুবনগর জেলার মেট্রুগুডা হ্যান্ডা এলাকার নবাবপেটের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। জানা যায়, গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়েছিল পরিবারটি। তারপর ইনোভা গাড়ি করেই ফিরছিল তাঁরা। শনিবার (১৯ সেপ্টেম্বর ) ভোরে হায়দরাবাদের কাছে সামসাবাদের পালামুকুলায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। আচমকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কালভার্টে ধাক্কা মারেন। মুহূর্তে গাড়িটি উল্টে যায়।  বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশে থাকা লোকেরা। তাঁরাই প্রাথমিক উদ্ধার কার্য শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। ৫ জনকেই উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে পরিবারের ৪ সদস্যকে মৃত বলে ঘোষণা করা হয়। চালকের চিকিৎসা চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই দুটি অভিযান পরিচালিত হয়। ​প্রথম অভিযান (চকপাড়া বিওপি): সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়।​দ্বিতীয় অভিযান (আজমতপুর বিওপি): একই দিন সকাল ০৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় (সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে) অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ​উভয় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Su Mo Tu We Th Fr Sa