
মাধবপুরে শাহপুর বন বিট রিজার্ভ এলাকা থেকে ৪ টুকরো সেগুন গোল কাঠ পাচারের সময় শালটিলা ও জগদীশপুর বন বিট ফরেস্ট যৌথ অভিযান চালিয়ে আটক করে
হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অধীনস্থ মাধবপুর উপজেলার শাহপুর বন বিট রিজার্ভ এলাকা থেকে ৪ টুকরো সেগুন গোল কাঠ পাচার সময় শালটিলা ও জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের ফরেস্ট যৌথ অভিযান চালিয়ে আটক করেছে । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সূত্রে জানা যায় , রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাহপুর বন বিট ফরেস্ট রথীন্দ্র কিশোর রায় কে মোটা অংকের বিনিময়ে শাহপুর বন বিট সংলগ্ন রিজার্ভ এলাকা থেকে ৫.৩৫ বড় ৪ টুকরো সেগুন গোল কাঠ পাচার করে নিয়ে যাওয়ার সময় শালটিলা বন বিট ফরেস্ট মোহাইমিনুল সানী ও জগদীশপুর বন বিট কাম স্টেশনের ফরেস্ট জহিরুল ইসলাম গোপনচ সংবাদ পেয়ে যৌথ অভিযান চালিয়ে অটোরিকশা ভ্যানগাড়ি সহ সেগুন গোল কাঠ আটক করেছে । স্থানীয় সচেতন লোকজন আরো জানান , শাহপুর বন বিট ফরেস্ট রথীন্দ্র কিশোর রায় কে মোটা অংকের বিনিময়ে প্রতিদিন রাতে শাহজীবাজার ও রতনপুর বাজার সংলগ্ন রেল লাইন পূর্ব পাশে কিছু দূরে পাহাড়ি বনাঞ্চলের ছড়া হতে সিলিকা বালু উওোলন করে রাতের আধারে ২ থেকে ৪ লক্ষ টাকার ২০ – ২৫ টি ড্রাম ট্রাক সহ বিভিন্ন ভারী পরিবহন দিয়ে বালু পাচার করে নিচ্ছে মাধবপুর উপজেলার বেশ কিছু বনদস্যুরা । বনাঞ্চলের ছড়া থেকে অবৈধ বালু নেওয়ার পড়ে উচু টিলা ধ্বসে পড়ে এবং সংরক্ষিত গাছ পড়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায় । পরে যাওয়া গাছ গুলো টুকরো করে উপজেলার বিভিন্ন করাত কল ( স’ মিল) চিরানো করে বিক্রি করছে । এতে বনদস্যু ও ফরেস্ট লক্ষ লক্ষ টাকার মালিক বনে যাচ্ছে । সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে রঘুনন্দন রেঞ্জের গাছ ও গাছ থেকে । বন বিভাগের উর্ধতন ও প্রশাসন যদি পদক্ষেপ না নিলে পরিবেশ দিন দিন বিনষ্ট হবে ।
![]()








