
শ্রীনগরে নকল যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাড়া বাসায় অনুমোদনহীন ও নকল যৌনস্বাস্থ্য-সংক্রান্ত ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২১ সেপ্টেম্বর২০২৬ সোমবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা ওয়াসা রোড এলাকায় শ্রীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া ও র্যাব-১০ এর সহযোগীতায় অভিযানপাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বাসা ভাড়া নিয়ে অনুমোদনহীন নকল ওষুধ বিক্রি করে আসছিলেন। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের নকল ওষুধ জব্দ করে। অভিযান শেষে বিধি অনুযায়ী অনুমোদনহীন নকল ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যারা আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুমোদনহীন ও নকল ওষুধ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
![]()









