- - -

আসামের নগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গাড়ি ভিতরে অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু 

আসামের নগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গাড়ি ভিতরে অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

 

আসামের নগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) পুরানি গুদামের কেনাপট্টি এলাকায় এই দুর্ঘটনাটি সংগঠিত হয়। জানা যায়, অরুণাচল প্রদেশ থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল একটি গাড়ি। কেনা পট্টি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার মাঝখানে থাকা একটি স্ট্রিটলাইটের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পরেই গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুরো গাড়িটি ঢেকে যায়। দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে থাকা ৩ যাত্রী আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও ২ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা ব্যক্তিরা বিহারের বাসিন্দা। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa