
ঘোড়াঘাটে ‘আলোক শিখা মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আলোক শিখা মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় ঘোড়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের মাঝে চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাদি। এতে প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হোসেন, ঘোড়াঘাট উপজেলা শাখা জিয়া মঞ্চের সভাপতি মাহফুজুল হক মাহফুজ, এবং কবিও সাহিত্যেক ফিরুজ কবির।
এছাড়াও অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির চেক তুলে দেন। পুরো অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক এবং স্থানীয় সুধীসমাজ সন্তোষ প্রকাশ করেছেন।
![]()









