
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার আয়োজনে শহরের বিএনপির কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রতিকান্ত দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিষ্ণু পদ সরকারের সঞ্চালনায় দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার।
সভার শুরুতেই সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক সুজিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক অজিত কুমার দাস,বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব রাজন তালুকদার।
সভায় বিশেষ অতিথির রাখেন দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান,যুগ্ম আহবায়ক মোঃ আমিরুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজু চৌধুরী,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক রামকৃষ্ণ তালুকদার সহ হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
![]()









