- - -

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় বাইক চালক আহত

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় বাইক চালক আহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে বাঘড়া তালুকদার বাড়ী মোড়ে ,
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫:৩০ বাইক চালকের বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে বাইক চালক আরোহী সাইফুল গুরুতর আহত হন ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
বাইক টি ও রাস্তায় উল্টে পরে ক্ষতিগ্রস্ত হয় । প্রত্যক্ষদর্শীরা জানান ,এ রাস্তাটিদিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী রিক্সা, অটো রিক্সা ,বাস,ট্রাক, ভারী যানবাহন চলাচল করে ।
এ চলমান ব্যস্ততম সড়ক দিয়ে যানবাহন সাবধানতা অবলম্বন করে না চলে বেপরোয়া গতিতে চালালে একটুখানি ভুলের তরেঘটতে পারে দুর্ঘটনা ।
যানবাহন বেপরোয়া গতিতে চালানোর ফলে মাঝে মধ্যেই বড় ধরনের দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় ।
সচেতন মহলের অভিমত এ সড়কে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থা প্রয়োজন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa