- - -

মাধবপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও প্রচারণা

মাধবপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও প্রচারণা

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও গণপ্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আসরের নামাজের পর মাধবপুর উপজেলা ও মাধবপুর বাজারের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং সাংবাদিক ওয়ালীউল্লাহ নোমান সাধারণ ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে দলের প্রচারপত্র বিতরণ করেন।

এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেশবাসীর প্রতি আহ্বান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, উপজেলা বায়তুলমাল সম্পাদক হাফেজ সামছুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সহ-সভাপতি ও সাংবাদিক আবুল খায়ের, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগের মাধ্যমে নেতাকর্মীরা মাধবপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় বার্তা ও প্রচারপত্র পৌঁছে দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa