- - -

ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও কাপড় জব্দ

ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও কাপড় জব্দ

ছাতকে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ি ও লেহেঙ্গাসহ জহিনূর (২৮) নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জহিনূর বিশ্বম্ভরপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. আতাবুরের পুত্র।

এসআরবি সূত্র জানায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এসআরবি-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায়-ছাতক পৌরসভার পেপার মিল বাজারের একটি ভূসি মালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি পিকআপে অবৈধ ভারতীয় মালামালসহ কয়েকজন অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে বিকালে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধভাবে ভারত থেকে আনা প্রসাধনী ও পোশাক রয়েছে।

পরবর্তীতে পিকআপে রাখা ১৪টি প্লাস্টিকের বস্তা থেকে ৩৭৩ পিস শাড়ি, ১৭ পিস লেহেঙ্গা, ১৪৩৪ পিস ফেসওয়াশ, ২৬৭ পিস সানস্ক্রিন, ৪১০ পিস ময়েশ্চারাইজার, ৬ পিস শেকমার্ক মিল্ক এবং ৫ পিস প্রোটিন পাউডার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্য ও পিকআপ ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জহিনূর জানায়, সে পণ্যগুলো ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে এনে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত মালামাল ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি–৯ এর গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই দুটি অভিযান পরিচালিত হয়। ​প্রথম অভিযান (চকপাড়া বিওপি): সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়।​দ্বিতীয় অভিযান (আজমতপুর বিওপি): একই দিন সকাল ০৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় (সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে) অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ​উভয় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Su Mo Tu We Th Fr Sa