- - -

গজনী অবকাশ, ঝিনাইগাতী, শেরপুর, ময়মনসিংহ

Print News

গজনী অবকাশ, ঝিনাইগাতী, শেরপুর, ময়মনসিংহ

 

বাংলাদেশের উত্তর সিমান্তবর্তী জেলা শেরপুর। গারো পাহাড়ের পাদদেশে এবং ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে নদ-নদী আর পাহাড়ি সৌন্দর্য্যে ভরপুর, আমাদের এই শেরপুর। এ জেলার বিশাল অংশজুড়ে রয়েছে গারো পাহাড়ের বিস্তৃতি। তার উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। শেরপুর জেলার ৫ টি উপজেলার মধ্যে ঝিনাইগাতী উপজেলা সর্ব উত্তরে। ঝিনাইগাতী উপজেলা গারো পাহাড়ের সিমান্তে অবস্তিত হওয়ায় এখানে রয়েছে- গারো, কোচ, হাজং, বানাই এবং ডালু অধ্যুষিত উপজাতিদের বসবাস।

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে অবস্থিত গজনী অবকাশ। এটি শেরপুর জেলা তথা বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ও উত্তরাঞ্চলের প্রধান এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি গজনী অবকাশ ব্রিটিশ আমল থেকেই পিকনিকট স্পট হিসেবে পরিচিত সকলের মাঝে।
দর্শনার্থীদের ভ্রমন আরও আনন্দঘন করতে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৯৯৩ সালে এটিকে নতুন রুপে নির্মিত করা হয় গজনী অবকাশ কেন্দ্র হিসেবে।

এ পর্যটন কেন্দ্রটি প্রায় ৯০ একর এলাকা জুড়ে পাহাড়ি সৌন্দর্যমণ্ডিত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa