- - -

নারীরা-ই পারেন গৃহকোণ থেকে অপরাধের শিকড় উপড়ে ফেলে সুশিক্ষার বীজ বহন করতে : লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

Print News

পরিচ্ছন্ন, অপরাধমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডের নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও রাজনীতিবিদ জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনয়নের প্রায় অর্ধশত স্বাবলম্বি নারী উদ্যোক্তা তাঁর সাথে সাক্ষাত করেন। এ সময় তাঁরা সুবিচার না পাওয়া সহ নানান বিষয়ে আলোকপাত করলে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান তাঁদের প্রতি এ আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন তাঁর পত্নী বিশিষ্ট নারীউদ্যোক্তা, চিটাগং উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন নিশাত ইমরান। আরও উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা ইমতিয়াজ ইকরাম।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের জন্য দ্ব্যর্থহীনভাবে মানুষের দ্বারেদ্বারে ভোট প্রার্থনাসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সেলিনা আক্তার কলির নেতৃত্বে উপস্থিত নারী নেতৃবৃন্দ। এ সময় ইমরান দম্পতি উপস্থিত নারী নেতৃবৃন্দকে ঔষধি গাছের কলপ উপহার দেন।

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, যে সমাজে অপরাধ নেই, সেই সমাজ-ই প্রকৃতপক্ষে সুশিক্ষিত সমাজ। তিনি বলেন, নারীরা-ই পারেন গৃহকোণ থেকে অপরাধের শিকড় উপড়ে ফেলে সুশিক্ষার বীজ বহন করতে। সবুজ পৃথিবী গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশিত ঘরের দাওয়া থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি জমিতে ব্যাপকহারে উঠোনবাগান, ছাদবাগানসহ চাষাবাদের মাধ্যমে সবুজ বিপ্লবে নেতৃত্ব দিতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরও বলেন, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আমার রাজনীতিতে পদার্পণ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa