- - -

ছোটপুল এলাকার উন্নয়নকাজ পরিদর্শন করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন

img 20261120 wa0036
Print News

ছোটপুল এলাকার উন্নয়নকাজ পরিদর্শন করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন

 

চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
ি
পরিদর্শনকালে তিনি এলাকার উন্নয়নকাজের অগ্রগতি, কাজের গুণগত মান এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উন্নয়নকাজ নির্ধারিত মান বজায় রেখে যথাসময়ে সম্পন্ন করার নির্দেশনা দেন।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সমান উন্নয়ন নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নয়নকাজের ক্ষেত্রে কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের সুফল যেন সরাসরি নগরবাসী পায়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার নাগরিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা এবং সাবেক কাউন্সিলর সেকান্দর হোসেন, হাসান রুবেল,শহীদ হোসেন, আবদুর রব,মোহাম্মদ বাসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa