- - -

প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা আবু জাফর

img 20261121 wa0012
Print News

প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা আবু জাফর

 

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে ৬২ টি আলাদা ধরনের গাছের চারা রোপন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর।

শুক্রবার বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে পরিবেশবান্ধব এই কর্মসূচি পালন করেন ছাত্রদলের এই নেতা। এসময় ৬২ রকমের ফল, ফুল ও বনজ গাছের চারা রোপন করেন নেতাকর্মীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো: আমগাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কাঠগোলাপ গাছ, নিমগাছ, বাগানবিলাস গাছ, বাদাম গাছ, রেইনট্রি গাছ, কৃষ্ণচূড়া গাছ, মেহগনি গাছ, রঙ্গন গাছ, নারিকেল গাছসহ অন্যান্য বিভিন্ন জাতের পরিবেশবান্ধব গাছের চারা।

ছাত্রদল সহ সভাপতি এইচ এম আবু জাফর বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে আমরা ৬২ রকমের ৬২ টি ফল গাছ, ফুল গাছ, বনজ বৃক্ষ, ঔষুধি গাছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে রোপণ করেছি। আমাদের আংগিনা পরিস্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষময় সবুজ রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।সেজন্য ৬২ টি ভিন্ন রকমের গাছ লাগানোর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, তারেক রহমান গত ১৬ বছর লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ৫৬ হাজার বর্গমাইলের পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন। করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানের মাধ্যমে একটি মর্যাদাপূর্ন সার্বভৌম বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। তাঁর এই স্লোগানের বাস্তবায়ন আজকের এই জন্মদিন গাছ লাগানোর মাধ্যমে পালন করা। তাঁর জন্ম বাংলাদেশকে আলোকিত ও গৌগৌরবান্বিত করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন ,,ফারহান আরিফ,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু,জিয়াউল হক জিয়া, রাকিবুল ইসলাম। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল খান রাহাত , তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন , ,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান সহ অন্যান্য নেতাকর্মীরা।

যেসব ৬২ রকমের গাছ লাগানো হয় – বাদাম, চাম্বল, মেহগনি, আকাশমনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, রেইনট্রি, বট, অর্জুন, বয়েরা, হরতকি, সিজিয়াম, ক্রিসমাস, ঝাউ, আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, আমড়া, সফেদা, কামরাঙ্গা, আনার, জলপাই, আমলকি, কদবেল, করমজা, লেবু, বড়ই, কাঠগোলাপ, বাঁশ, নিম, নারিকেল, সুপারি, খেজুর, এরিকে পদ্ম, পিচুরি পাম, রাবিশ পাম, আম্ব্রেলা, তেজপাতা, দারুচিনি, দেবদারু, নাগাচুরা, রঙ্গন, জবা, হাসনাহেনা, নাকফুল, বাগানবিলাস, পেয়ারা, বকুল ফুল, চাঁদনী ফুল, আপেল পাতা, বোতল ব্রাকা ফুল, চায়না ডল, পোলাপাতা, চেরি ফুল, ক্যামেলিয়া ফুল, সোনালু কাঠ, মেহেদী গাছ, ডেরেসিনা শোভা, জাপানিক এশিয়া ফুল, নাগাসিয়া

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa