- - -

কক্সবাজারে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

img 20261121 wa0079
Print News

কক্সবাজারে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 

কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তার রুবেল কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলীর হালিমাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবুল বশর।

এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa