- - -

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা

img 20261119 wa0005
Print News

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা

 

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের লাটিমি এলাকায় একটি গাছের অর্ধেক অংশ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে লাটিমি এলাকায় মহাসড়কের পাশের একটি গাছের অর্ধেক অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছটি অর্ধেক কাটা অবস্থায় দেখতে পায়। যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, তিনি গাছ কাটার একটি ভিডিও ফুটেজ দেখেছেন। তাঁর দাবি, মহাসড়কে অবরোধ সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা গাছটি কাটার চেষ্টা করেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে ।
চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসেন বলেন, গাছের অর্ধেক অংশ কাটা অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa