- - -

টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

img 20261118 wa0200
Print News

টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

 

কক্সবাজারের টেকনাফে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি পারভেজকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ৪০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার পারভেজ বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের নয়াপাড়া লামার বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রাশেল।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারভেজ টেকনাফ থানার ২ নভেম্বর ২০২৬ তারিখের ১১ নম্বর মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত বিধানের ৭, ৯(১) ও ৩০ ধারায় মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa