- - -

পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

img 20261115 wa0356
Print News

পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

 

চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. রামিমকে (২১) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার ও এসআরবি-৭, সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রামের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রামিমের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন, একটি মানিব্যাগ ও নগদ ২২৭ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রামিম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত রহিম উল্লাহ এবং মায়ের নাম শাকেরা বেগম।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa