- - -

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত

img 20261114 wa0083
Print News

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত

img 20261114 wa0085

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে (সাংঘিক) দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ নভেম্বর চট্টগ্রাম বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, কোতোয়ালী, চট্টগ্রাম প্রাঙ্গণে দিনব্যাপী এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকে রাত পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠান সাজানো হয়। ১ম পর্বে ছিল ভোর ৫.১৫ মিনিটে বিশ্ব শান্তি কামনায় পবিত্র সূত্রপাঠ, সকাল ৬.০১ মিনিটে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৬.৩০ মিনিটে পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ, সকাল ০৯.০০ টায় ভিক্ষু সংঘের আসন গ্রহণ। এরপর চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবস্থানরত প্রয়াত অধ্যক্ষগণের উদ্দেশ্যে অষ্টপরিষ্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করা হয়। ১ম পর্বে সভাপতিত্ব করেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন H.E.U Kyaw Soe Moe, Ambassador. The Embassy of Republic of the Union of Myanmar. Dhaka. Bangladesh.

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন গহিরা শান্তিময় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির। বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ড. সুমনপ্রিয় মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিজয়ানন্দ মহাস্থবির, অধ্যক্ষ হরিনা অমৃতধাম বিহার ভূছপুর,

img 20261114 wa0084

পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, অক্সিজেন ত্রিরত্ন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শান্তবোধি স্থবির।
পঞ্চশীল প্রার্থনা করেন শ্রীমতি যুথিকা বড়ুয়া।
এছাড়াও দেশের বিভিন্ন বিহার থেকে আগত পূজনীয় ভিক্ষু সংঘ, বিশেষ সদ্ধর্মদেশকবৃন্দ উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন। সকাল ১১.৩০ মিনিটে পূজনীয় ভিক্ষুসংঘের পিণ্ডদান গ্রহণ ও দুপুর ১২.০১ মিনিটে অতিথি আপ্যায়ন অনুষ্ঠিত হয়।
২য় পর্বে ছিল দুপুর ১.৩০ টায় দানোত্তম শুভ কঠিনচীবর দান উৎসব উপলক্ষ্যে চীবর সহকারে র‌্যালী অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় দানোত্তম শুভ কঠিনচীবর দান উৎসব ২০২৬ আরম্ভ এবং পূজনীয় ভিক্ষু সংঘের আসন গ্রহণ ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন ভদন্ত রাহুলবোধি ভিক্ষু, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী লায়ন রূপম মুৎসুদ্দী টিটু ও তাঁর দল।
সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির। শুরুতে ড. জিনবোধি ভিক্ষুর লিখিত, অধ্যাপক ধর্মবংশ মহাস্থবির ও জ্ঞান তাপস দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবির’র জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মপ্রাণ উপাসক এবং দানশীল ব্যক্তি শ্রী করুণাকান্ত বড়ুয়া ও তাঁর সহধর্মিনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব মহাস্থবির ড. এস লোকজিৎ ভিক্ষু। প্রধান আলোচক ছিলেন মায়ানী তথাগত বৌদ্ধ বিহার ও ত্রিপিটক গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত শাসনবংশ মহাস্থবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়) বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, আলহাজ্ব আবু সুফিয়ান এমপি, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি সুশীল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ প্রতীম বড়ুয়া অপু।
বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের ভদন্ত ধর্মতিলক স্থবির, ভদন্ত সংঘমিত্র স্থবির, হলদিয়া কুঞ্জবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শান্তজ্যোতি স্থবির। পঞ্চশীল প্রার্থনা করেন আনন্দ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহেশখালী ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত এম. প্রিয়বোধি স্থবির। সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে.বি.এস আনন্দবোধি স্থবির। সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন শিল্পী লায়ন টিটু মুৎসুদ্দী ও তাঁর শিল্পীগোষ্ঠী এবং বুদ্ধ কীর্তন পরিবেশন করেন ঠেগরপুনি কীর্তনীয়া শ্যামল চৌধুরী ও তাঁর দল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa