- - -

ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফত

img 20261115 wa0015
Print News

ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার

ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মো.জহিরুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করা হয়েছে। শনিবার
(১৪ নভেম্বর) সন্ধ্যায় ছাতক বাজার বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

গ্রেফতারকৃত মো. জহিরুল ইসলাম উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মৃত মো.মনফর আলীর ছেলে। পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সে বাংলাদেশ রিকশা সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আওয়ামী লীগের পদধারী নেতা হিসেবে উল্লেখ করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন (পিপিএম)’র দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত এবং এসআই আব্দুল জলিলসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মো.জহিরুল ইসলাম ছাতক থানার মামলা নং-১৬ ( ৮) ২৬ এর আসামি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তাকে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন (পিপিএম)।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa