- - -

মানবতার সেবায় ‘মহান অচিন বাবাজান’ দরবার, হরিজন সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

1000859031
Print News
মানবতার সেবায় ‘মহান অচিন বাবাজান’ দরবার, হরিজন সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ
আর্তমানবতার সেবায় চট্টগ্রাম নগরীর ঝাউতলা সেবক কলোনীতে হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে ‘মহান অচিন বাবাজান’ দরবার।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর মোমিন রোডের ঝাউতলা সেবক কলোনীর শালগ্রাম মন্দিরে এ উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী।
সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী পলাশ বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক শুকলাল দাশ, কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় আচার্য, অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া ও স্বপন বড়ুয়া টুকুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শুভ্রম বড়ুয়া বিপু, তাপস বড়ুয়া, সুজন বড়ুয়া, নিতাই ভট্টাচার্য, কাজল বড়ুয়া, উত্তম বড়ুয়া, সৌগত বড়ুয়া, অ্যাডভোকেট সুজিত মহাজন, উজ্জ্বল দত্ত, দোলন বড়ুয়া, তানভীর বড়ুয়া, উত্তম কুমার সেন, মিল্টন নাথ, অধ্যাপক উজ্জ্বল নাথ, প্রশান্ত বড়ুয়া, সুজিত নাথ, প্রকৌশলী অর্ক চৌধুরী ও কর আইনজীবী বসন্ত আশিষ সুমন দাশসহ অনেকে।
অনুষ্ঠানে সেবক কলোনীর হরিজন সম্প্রদায়ের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেমলাল সর্দ্দার।
বক্তারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করাই মহান অচিন বাবাজান দরবারের মূল লক্ষ্য। নন্দিরহাটে অবস্থিত মহান অচিন বাবার জাগ্রত সমাধিপীঠে ছোট বাবাজানের পরিচালনায় সকল মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। সেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ বিশ্বাস ও ভক্তি নিয়ে প্রার্থনা করতে পারেন।
আলোচনা সভা শেষে দরবারের পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa