- - -

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল

img 20261110 wa0316
Print News

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল

 

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে।
আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যেই কোনো ধরনের ভোগান্তি ও বাড়তি অর্থ ব্যয় ছাড়াই অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভবন মালিকরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নকশার কপি আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়।
চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই প্রথম নকশা অনুমোদনবিষয়ক সভা। এতে সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
অনুমোদিত নকশার কপি পেয়ে ভবন মালিকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, কোনো ধরনের বাড়তি অর্থ ব্যয় ছাড়াই স্বল্প সময়ের মধ্যে নকশার অনুমোদন পেয়েছেন। এতে তাদের ভোগান্তি কমেছে।
সভায় কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদনবিষয়ক সভা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নকশার অনুমোদন দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa