- - -

কুড়িগ্রাম শহরে ৬ টি দোকানে অগ্নিকাণ্ডে ২০ লাখ ক্ষয়ক্ষতি

img 20261110 wa0311
Print News

কুড়িগ্রাম শহরে ৬ টি দোকানে অগ্নিকাণ্ডে ২০ লাখ ক্ষয়ক্ষতি

 

কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ে অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ে টিনশেডের কয়েকটি দোকানে রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামালসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa