- - -

আজ আমার ৩৯তম শুভ জন্মদিন

img 20261110 wa0138
Print News

আজ আমার ৩৯তম শুভ জন্মদিন

 

১৯৮৭ সালের ১০ই নভেম্বর রোজ বুধবার পৃথিবীতে এসেছিলাম । দেখতে দেখতে জীবনের ৩৮ টি বছর পূর্ণ করে ৩৯ তম বছরে পদার্পণ করলাম ।

জীবনের এই দীর্ঘ পথচলায় পেয়েছি অনেক অভিজ্ঞতা, দেখেছি সুখ-দুঃখ, হাসি-কান্না, পেয়েছি মানুষের ভালোবাসা, আবার চিনেছি অনেক মানুষের আসল রূপ। প্রতিটি দিন আমাকে নতুন কিছু ঙশিখিয়েছে, প্রতিটি বাধা আমাকে আরও শক্ত হতে শিখিয়েছে ।

জীবনের কাছে চাওয়া-পাওয়ার হিসাব অনেক, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা তিনি যেন আমাকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, সৎ পথে চলার তৌফিক দেন এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন ।

আমার জীবনের নতুন এই বছরে সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই । আমার চলার পথে যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আর আমার জন্য দোয়া করবেন, যেন জীবনের বাকি সময়টুকু সততা, সম্মান ও মানবতার সঙ্গে কাটাতে পারি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa