
মহা আড়ম্বরে সম্পন্ন হল চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের দানোত্তম শুভ কঠিন চীবর দান-২০২৬
আজ ৬মার্চ ২০২৬, শুক্রবার ” চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের” দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও ভদন্ত কল্যানজ্যোতি ভিক্ষুর থেরো বরন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সুসম্পন্ন হল। পন্ডিত সদ্ধর্মজ্যোতিকাধ্বজ বসুমিত্র মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন। সভার উদ্বোধন করেন সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ শীলজ্যোতি মহাথের।ধর্মদেশনা করেন কথাশিল্পী দীপংকর মহাথের, শিক্ষাবিদ এম.বোধিমিত্র মহাথেরো, ভদন্ত শীলমিত্র থেরো, বক্তব্য প্রদান করেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালী বিভাগের প্রাক্তন চেয়ারময়ান অধ্যাপক ডঃ দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, গাছবাড়িয়া সরকারী কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ ডঃ সুব্রত বরন বড়ুয়া,রাঙামাটি সরকারী কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া,জনাব নূর হোসেন নুরু সাবেক সাধারণ সম্পাদক ৩৫নং ওয়ার্ড বিএনপি, অধ্যাপক সেবপ্রিয় বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রসুন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক সংগীতশিল্পী তাপস কুমার বড়ুয়া, প্রধান সমন্বয়কারী বাবু সুকুল কান্তি বড়ুয়া, সহ সভাপতি বাবু পিযুষ কান্তি বড়ুয়া, ত্রিপিটক পাঠ করেন বিহারের শ্রামন সংঘ, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নজরুল কালচারাল একাডেমীর শিক্ষার্থীরা, সঞ্চালনায় ছিলেন বাবু সুমন বড়ুয়া বাপ্পী, বাবু রাখাল চন্দ্র বড়ুয়া ও শিক্ষক শংকর বড়ুয়া।
![]()









