- - -

চট্টগ্রাম পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের ভূমিকা প্রশংসনীয়

img 20261107 wa0402
Print News

সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময়ে চবি’র প্রোভিসি ড. মোহাম্মদ আল ফোরকান
চট্টগ্রাম পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে
গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের ভূমিকা প্রশংসনীয়

চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল ৭ নভেম্বর, শনিবার, সন্ধ্যা সাতটায় নগরীর একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মোহাম্মদ আল ফোরকানের সাথে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।

মতবিনিময়কালে ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, চট্টগ্রাম একটি নান্দনিক জেলা। এই জেলায় রয়েছে পাহাড়, সমুদ্র, ঝরনা, নদ-নদীসহ অসংখ্য প্রাকৃতিক নিদর্শন। দিনদিন নগরীর আধুনিকায়ন ও প্রযুক্তির উৎকর্ষে এসব প্রাকৃতিক ও বৈচিত্র্যময় নিদর্শনগুলো হারিয়ে যাচ্ছে। চট্টগ্রামের প্রাকৃতিক এই উপাদানগুলো ও জীববৈচিত্র্য সংরক্ষণে এবং নান্দনিক চট্টগ্রাম গড়তে এক দশকের বেশি সময় ধরে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স কাজ করছে। তাদের এই নান্দনিক কর্মযজ্ঞ অত্যন্ত প্রশংসনীয়।

ড. মোহাম্মদ আল ফোরকান আরো বলেন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স তাদের নাগরিক দায়িত্ববোধ থেকে চট্টগ্রামের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে কাজ করছে। তারা যদি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পায়, তারা আরো বেশি করে কাজ করতে পারে, ফলে চট্টগ্রামের পরিবেশ উন্নয়ন ও নান্দনিকতায় অগ্রণী ভূমিকা পালন করার সুযোগ পাবে। তিনি পরিবেশপ্রেমী বিত্তশালীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সকে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময়কালে সংগঠনের প্রতিনিধি দলে ছিলেন ইউনাউটেন প্রেস ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান ও পরিবেশ সংগঠক খন্দকার মাসুদুর রহমান, সাংবাদিক ও সংগঠক হান্নান রহিম তালুকদার, মানবাধিকার নেতা ও পরিবেশ সংগঠক হাজী শফিকুল ইসলাম মেম্বার, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, আকতার হোসেন শাকিল। মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দরা ড. মোহাম্মদ আল ফোরকানের হাতে সংগঠনের প্রকাশিত স্মারকগ্রন্থ ‘গ্রীন চট্টগ্রাম-গ্রীন বাংলাদেশ’ তুলে দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa