
মাধবপুরে শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি : ট্রাক্টর সহ ২ চোর গ্রেফতার করে বন বিভাগ
হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গভীর রাতে আকাশমণি ২২ ঘনফুট গাছ চুরি করে নেওয়ার সময় নাম্বার বিহীন ট্রাক্টর সহ ২ চোর আটক করেছে বন বিভাগ। জানাযায় , সোমবার (২ নভেম্বর) গভীর রাত ২ টা দিকে হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের কর্মকর্তা মোঃ ফয়সল আলম শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা গোপন সংবাদ পেয়ে মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়নে অবস্থিত শাহপুর বন বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায় কে অবগত করলে সাথে সাথে তাঁর নেতৃত্বে বন বিট ফরেস্ট গার্ড (এফজি) শেখ শহীদুল ইসলাম সহ অন্যান্য ডেউয়াতলী ক্যাম্পে স্টাফদেরকে নিয়ে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে ডেউয়াতলী ক্যাম্পের সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে ২২ ঘনফুট আকাশমণি গোল কাঠ ট্রাক্টর সহ জব্দ করে এবং দুই গাছ চোরকে আটক করা হয় । আটকের সময় সার্বিক সহযোগিতা করে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বসবাসকারী উপকারভোগী। বন বিভাগ সূত্রে জানা যায় , সোমবার গভীর রাতে শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে নাম্বার বিহীন ট্রাক্টর যোগে আকাশমণি গোল কাঠ লাল চান্দ চা বাগানে ভেতর রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে করাতকলে। আটককৃত কুখ্যাত গাছ চোর হলেন চুনারুঘাট উপজেলার অজ্ঞাত পিতা ছেলে মোঃ খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)। হবিগঞ্জ রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফয়সাল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বনের সরকারি সম্পদ এবং অবৈধ ভাবে কাঠ পাচার রোধে বন বিভাগে নিয়মিত টহল ও স্থানীয় উপকারভোগীদের তাৎক্ষনিক তৎপরতার কারণে এই অভিযান টি সফল হয়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ।
![]()









