
বোৰ্ড সেৱা বাড়বকুন্ড স্কুল এন্ড কলেজ
সীতাকুন্ডে গত কয়েক বছর ধরে এইস এস সি ফলাফলে র্শীষ স্থান দখল করে রেখেছে বাড়বকুন্ড স্কুল এন্ড কলেজ। সেই ধারবাহিকতায় এবারও শতভাগ পাসসহ চট্টগ্রাম বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে। শিল্প প্রতিষ্ঠান গ্রুপ প্যাসিপিক জিন্স ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানটি শিক্ষা ব্যবস্থায় উজ্জল নক্ষত্র হয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের মনোযোগী মনোভাবে ফলাফলে সুনাম অক্ষুন্ন রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল ইসলাম।
তিনি বলেন,‘ শিক্ষার মান ঠিক রাখতে প্রতিষ্ঠানকে নিয়মানুবর্তীতাদের মধ্যে পরিচালনা করা হচেছ। শৃংখলা আর পরিশ্রমের ফল স্বরুপ এই ফলাফল। প্রতিষ্ঠানের শুরুতে শতভাগ পাসসহ ফলাফলে সুনাম রেখে চলছে। এবারও বোর্ড সেরা হওয়ার প্রতিযোগীতা নিয়ে পাঠদান করা হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রমের ফসল বোর্ড সেরা ফলাফল। এ বছর ১৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। তারমধ্যে বিজ্ঞান শাখায় ৫১ জন পরীক্ষার্থী হতে ১০জন এ প্লাস, ৪০জন এ ও একজন এ মাইনেস, ব্যবসা শাখায় ৫১ জন শিক্ষার্থীৱ মধ্যে ৩ জন -এ প্লাস, ৩৬ জন -এ , ৯জন – এ মাইনেস, বি- ২জন ও সি-১ জন, মানবিকে ৩২ জন শিক্ষার্থী হতে ২২ জন এ, ৯ জন এ মাইনেস ও ১ জন বি পেয়ে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
ফলাফলে প্রতিষ্ঠানটি সুনাম ধরে রাখায় গর্বিত অভিবাবক,শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয়রা। আগামীতে দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে দেশব্যাপী উপজেলার সুনাম বৃদ্ধি করবে এমন আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় অভিবাবক লোকমান হোসেন।
তিনি বলেন,‘ বিশিষ্ট শিল্প গ্রুপ প্যাসেপিক ডৎন্সের সার্বিক তত্ববধান ও অর্থায়নের প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হলে লেখা পড়া করা লাগবে। ব্যাতিক্রমী হওয়ায় প্রতিষ্ঠানটি ফলাফলে এগিয়ে চলছে। শিক্ষা ও শিক্ষার্থীদের আন্তরিকতায় ফলাফলে ধারাবাহিকতা বজায় রেখেছে।
![]()









