- - -

১৫ নভেম্বর কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসমাবেশ

Print News

১৫ নভেম্বর কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসমাবেশ

আমাদের দাবী একটাই কালুরঘাট সেতু চাই। এই দাবীকে সামনে রেখে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ফোরামের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রুপকার সময়োপযোগী সাহসী পুরুষ আপোষহীন নেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন এর নেতৃত্বে আমরা কালুরঘাট সেতু বাস্তবায়নে জন্য সরকারের কাছে জোর দাবী নিয়ে আজ দীর্ঘদিন যাবত নিয়মতান্ত্রিক আন্দোলন জোরদার করে আসছি। আমরা একাধিক পথসভা, গন অনশন, একাধিক মানববন্ধন প্রতিবাদী গণ সমাবেশসহ প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান,মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাজার হাজার পোষ্টার, ব্যনার, লিপলেইট এবং সুনির্দিষ্ট দাবি নিয়ে একাধিকবার সংবাদ সম্মেলন করার পরও আমরা প্রধানমন্ত্রী কতৃক ঘোষিত কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নে সরকারের কোন ধরনের পরিবর্তন আনতে পারি নাই, এর মধ্যে সরকার নতুন সেতু বাস্তবায়নের পরিবর্তে সেতু মেরামতের জন্য বন্ধ করে অপরিকল্পিতভাবে ভাবে ফেরি ইজারা দিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে। সরকার ইতোমধ্যে তিন বছরের জন্য ফেরি ইজারা দিয়েছে,সেতুর মেরামতের কাজ শেষ হাওয়ার পরও সেতু দিয়ে আর পুর্বেরমত যানবাহন চলাচল করতে পারবেনা। সেতু দিয়ে শুধু মাত্র চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল করবে। সারাজীবনের জন্য যানবাহন ফেরি দিয়ে চলাচল করতে হবে।তাই সব কিছু বিবেচনা করে আমরা কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নে দাবিকে সামনে নিয়ে আগামী ১৫ নভেম্বর কালুরঘাটে মহাসমাবেশ আহবান করছি।মহাসমাবেশের সমর্থনে গণস্বাক্ষর, পথসভা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে মতবিনিময়, মসজিদ, মন্দির, সামাজিক ক্লাবসহ নানাবিধ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কাজ করে যাবো। বিশেষ করে পরিবহন সংগঠন গুলোকে সাথে রেখে আমরা এগিয়ে যাবো। ঘোষিত কর্মসুচী সফল করার লক্ষ্য আজ ৭ অক্টোবর ২০২৩ শনিবার সন্ধ্যা ৭টার সময় ফোরামের লালখান বাজার হাইওয়ে প্লাজার অফিসে এক জরুরি প্রস্তুতি সভা ফোরামের নেতা লেখক, সাংবাদিক কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন উপরোক্ত বক্তব্য প্রদান করেন এবং আগামীর কর্মসুচী ঘোষণা করেন। সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলমগীর হোসেন, তসলিম হাসান হৃদয়, জয়দ্বীপ দাস গুপ্ত, কমল বিশ্বাস, মো. আকতার হোসেন, আবু তাহের চৌধুরী, জসিম উদ্দিন, পংকজ রাহুল, আকরাম হোসেন, জিন্নাত আরা ঝিনুক, লাভলী ডিও, আফরোজা সুলতানা পূর্নিমা, জবা বড়ুয়া জবা, মো.জামিল, আব্দুল গফুর মেম্বার,
সভায় সিদ্ধান্ত হয় যে আগামী ১০ অক্টোবর হতে পোষ্টার, লিপলেট, ব্যনারসহ সকল ধরণের প্রচার শুরু হবে। এই কর্মসুচী সামনে রেখে আমরা প্রতিটি থানা,উপজেলা, পৌরসভা, ওয়ার্ড কমিটি গঠনের পাশাপাশি ছাত্র ও যুব সংগঠন করা হবে। সবাইকে দলমত নির্বিশেষে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হাওয়ার আহবান জানাচ্ছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa