
সাতক্ষীরার আশাশুনি বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আজারুল ইসলাম মন্টুর নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৫নং বড়দল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আজারুল ইসলাম মন্টুর নামে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে দেখা গেছে, গত কয়েকদিন ধরে ‘আশাশুনি বিশেষ খবর, https//w.w.w.facebook.com/assasunirabisesakhabara নামসহ বিভিন্ন বেনামী ফেসবুক আইডি থেকে আজারুল ইসলাম মন্টুর ছবি ব্যবহার করে এবং তার নামে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। যার সাথে বাস্তবতার কোনো মিল নেই।
স্থানীয় ভোটাররা জানান, নির্বাচন ঘনিয়ে আসায় একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার জনপ্রিয়তায় ভীত হয়ে এই অপকৌশল নিয়েছে। এসব আইডির কোনো সুনির্দিষ্ট পরিচয় নেই, প্রোফাইলে লক করা এবং বিদেশি নম্বর ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে আজারুল ইসলাম মন্টু বলেন, “আমি দীর্ঘদিন ধরে বড়দল ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে ভালোবাসে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে আমার নামে ভুয়া আইডি খুলে আমার চরিত্র হনন করার চেষ্টা করছে। আমি এই নোংরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আমার কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, এ বিষয়ে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এবং আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জিডি নম্বর ৫৯১ তাং ১২/১০/২৬
বড়দল ইউনিয়নের সাধারণ ভোটার ও সচেতন মহল এই ধরনের ভুয়া আইডি শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সকলকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করার অনুরোধ জানিয়েছেন।
![]()









