- - -

কাঁঠালিয়ার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ

img 20261026 wa0152
Print News

কাঁঠালিয়ার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ

​
​কিশোর ও যুবকদের মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন।

ক্লাবের পক্ষে ভলিবল ও নেট গ্রহণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছোনাউটা আদর্শ ক্লাবের সভাপতি মো. শাহিন হোসেন।

​ভলিবল ও নেট বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কিশোর ও যুবকদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa